লিথিয়াম না টিউবুলার — সোলারের জন্য কোন ব্যাটারি কিনবেন?

সোলার সিস্টেমের খরচের বড় অংশ ব্যাটারি। তাই কেনার আগে দুই ধরনের পার্থক্য জেনে নিন।
টিউবুলার (লেড-অ্যাসিড)
- শুরুর দাম কম
- আয়ু ৩-৫ বছর (১২০০-১৫০০ সাইকেল)
- মাঝে মাঝে ডিস্টিল্ড পানি দিতে হয়
- ভারী, বেশি জায়গা লাগে
লিথিয়াম (LiFePO4)
- শুরুর দাম বেশি
- আয়ু ১০ বছরের বেশি (৬০০০+ সাইকেল)
- কোনো রক্ষণাবেক্ষণ নেই, ধোঁয়া-গন্ধ নেই
- হালকা, দেয়ালে বা ঘরের কোণে রাখা যায়
তাহলে কোনটা?
ছোট IPS বা কম বাজেটে টিউবুলার ঠিক আছে। কিন্তু প্রতিদিন চার্জ-ডিসচার্জ হয় এমন সোলার সিস্টেমে ১০ বছরের হিসাব করলে লিথিয়ামই কম খরচের।